করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ মৃত্যু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

মহামারী আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর সংখ্যা। একদিনে প্রাণ হারিয়েছে ২৪৪ জন।

বুধবার চীনে এই রেকর্ড সংখ্যক মৃত্যু হয়, যা এখন পর্যন্ত  একদিনে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। শুধুমাত্র হুবেই প্রদেশেই মারা গেছেন ২৪২ জন। এ নিয়ে ভয়াবহ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৭ জনে।

বৃহস্পতিবার হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১০ জনে। চীনের মূল ভূখণ্ডে মোট মৃত্যুর সংখ্যা কমপক্ষে ১ হাজার ৩৫৫ জন। এছাড়া মধ্যে চীন ছাড়া হংকং ও ফিলিপাইনে দুজন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ আরো জানিয়েছে, নতুন করে ১৪ হাজার ৮৪০টি ভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, যা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থলে মোট সংখ্যা ৪৮ হাজার ২০৬ জন।

হুবেইতে ৩৩ হাজার ৬৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে ১ হাজার ৩৩৭ জন গুরুতর অবস্থায় রয়েছেন। ৩৩ হাজার ৪৪১ জন রোগী সুস্থ হয়েছেন এবং তাদের অব্যাহতি দেয়া হয়েছে।