তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পুর্নবণ্টন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর রদবদল করা হয়েছে। নতুন মন্ত্রিসভা গঠনের এক বছরের মাথায় দপ্তর পরিবর্তন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিমকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে।

বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এই দায়িত্ব পুর্নবণ্টন করেছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে শ ম রেজাউল করিম যখন এই খবর শোনেন তখন তিনি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে অবস্থান করছেন। সেখানে পরিবেশবান্ধব নির্মাণ উপকরণ ব্লক তৈরির প্ল্যান্ট পরিদর্শন করতে গেছেন তিনি।

এছাড়া সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খানকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।