সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় ইয়েমেনের আল জওফ প্রদেশে বেসামরিকসহ ৩০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির হুতি বিদ্রোহীরা।
আজ শনিবার এ হামলাটি হয়েছে বলে জানিয়েছে হুতি বিদ্রোহীরা।
এ বিষয়ে আল জওফ প্রদেশের হুতিদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আগের দিন শুক্রবার আল জওফে সৌদি জোটের একটি বিমান ভূপাতিত করার দাবি করেছিল হুতিরা। তারপরেই জোট বাহিনী প্রতিশোধমূলক হামলা চালায় বলে হুতিরা জানায়।
উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করে ইরানপন্থি শিয়া হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নেয়। এরপরই হুতিদের বিরুদ্ধে যুদ্ধে নামে সৌদি আরবের নেতৃত্বাধীন সুন্নি জোট বাহিনী।

