গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় খ্রিস্টান ধর্মের সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট সম্প্রদায়ের ২৮ শিক্ষার্থী রাতে এসএসসি পরীক্ষা দিয়েছেন ২৮ শিক্ষার্থী। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে পরীক্ষায় অংশ নেন তারা। তারা সকলে মুকসুদপুর উপজেলার কেলগ মুখার্জী সেমিনারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা গেছে, আজ ছিল তাদের খ্রিষ্ট ধর্ম পরীক্ষা। ধর্মীয় বিধান মতে শনিবার দিনের বেলায় লেখা নিষেধ থাকায় রাতে এসব পরীক্ষার্থী তাদের পরীক্ষা দেন। এদের মধ্যে মেয়ে ১৩ জন এবং ছেলে ১৫ জন। ২৯ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও একজন ছাত্রী অনুপস্থিত রয়েছে বলে জানান কেন্দ্র সচিব। ।
কেন্দ্র সচিব মিনতী বৈদ্য জানান, ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তাদের পরীক্ষা নেয়া হয়। এদিকে ঢাকা বোর্ডের নির্দেশে অন্যদের সঙ্গে ওই ২৮ পরীক্ষার্থীকে সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করতে হয়। রাত ৯টার পর পরীক্ষা শেষে তাদের বাইরে যেতে দেয়া হয়।
উল্লেখ্য, এসব শিক্ষার্থীদের আগামী ২২ ফেব্রুয়ারির রাতে আবারও পরীক্ষা দেবে।

