করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে তাইওয়ানে।
করোনাভাইরাসে এর আগে তাইওয়ানে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ চুং। তবে চীন ছাড়াও হংকং, ফিলিপাইন, জাপান, ফ্রান্স এ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের করে। তাইওয়ানে এই প্রথম এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল একজনের।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ বলেন, আক্রান্ত ওই ব্যক্তি করোনা ছাড়াও ডায়াবেটিস ও হেপাটাইটিস বি রোগে আক্রান্ত ছিলেন।

