স্ত্রীকে নির্যাতন, চুল কেটে ফেলেছেন স্বামী। এর অভিযোগে প্রতিবেশী ৯৯৯-এ কল করেন। তার অভিযোগের ভিত্তিতে স্বামী জুয়েলকে আটক করেছে পুলিশ।
ঘটানটি ঘটে বরিশালের মেহেন্দীগঞ্জে। সোমবার উপজেলার আশা গ্রাম থেকে ২৬ বছর বয়সী ওই যুবককে আটক করা হইয়।
জানা যায়, অন্য কারো সঙ্গে স্ত্রীর সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন জুয়েল। সন্দেহের বশে তিনি স্ত্রীকে মারধর করেন ও চুল কেটে দেন।
এ ঘটনায় ৯৯৯ এ ফোন দিয়ে তার এক প্রতিবেশী অভিযোগ করেন। এরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নির্যাতনের শিকার সালমাকে (১৮) উদ্ধার ও অভিযুক্ত স্বামী জুয়েলকে আটক করেন।
পুলিশের পক্ষ থেকে জানা যায় এ ঘটনায় নারী নির্যাতন আইনে মামলা করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।

