জার্মানিতে বন্দুকধারীর গুলি, নিহত ৮


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন।

এছাড়া এ ঘটনায় আরো পাঁচজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফ্রাঙ্কফুট থেকে ২৫ কিলোমিটার দূরে হানয় নামক স্থানে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে  জার্মান সংবাদমাধ্যম বিল্ড।

জানা যায় গতকাল বুধবার রাতের দিকে ঘটনাটি ঘটেছে। তবে ঠিক কী কারণে ঘটনাটি ঘটানো হলো এবং কারা এ ঘটনার পেছনে রয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে একজনকে আটক করা হয়েছে।

তবে এ ঘটনার দায় এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন নেয়নি। জার্মান সরকার এ ঘটনাকে এখনই জঙ্গি হামলা হিসেবেও দেখছে না।

পুলিশ বলছে, গুলি চালিয়ে হত্যার দুটি স্থানই ঘিরে রাখা আছে। ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলেও জানানো হয়।

এ বিষয়ে, জার্মান টেলিভিশন হেসিশার রান্ডফাঙ্ক এক প্রতিবেদনে জানিয়েছে, প্রথমে  গুলি চালিয়ে তিনজনকে হত্যা করা হয়। তার কিছুক্ষণ পরেই অপর এক জায়গায় গুলি চালিয়ে পাঁচজনকেে হত্যা করা হয়। তবে মোট কতজন বন্দুকধারী ছিল তা এখনো অজানা।