পুরান ঢাকার অগ্নিকাণ্ড; একবছর পেরিয়েও ক্ষতিগ্রস্থরা পাননি সহায়তা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

পুরান ঢাকার চুড়িহাট্টায় ওয়াহিদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের এক বছর আজ। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি আজকের এই দিনে মর্মান্তিক সেই দুর্ঘটনায় আগুনে দগ্ধ হয়ে ৭১ জন প্রাণ হারায়।

চুড়িহাট্টা ট্র্যাজেডির এক বছর উপলক্ষে আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঐক্যবদ্ধ সামাজিক সংগঠনগুলোর ব্যানারে ওয়াহিদ ম্যানশনের সামনে আয়োজন করা হয় দোয়া প্রার্থনার। একইসঙ্গে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে কালো ব্যাচ ধারণসহ গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় গণস্বাক্ষরে অংশগ্রহণকারীদের কয়েকটি দাবি উঠে এসেছে। কেউ লিখেছে, ‘ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি, ‘দোষীদের শনাক্তের দাবি’। আবার কেউবা লিখেছেন, ‘পুরান ঢাকায় কেমিক্যাল গোডাউন চাই না।

ওই ঘটনায় নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, গত এক বছরে সরকারের পক্ষ থেকে ভুক্তভোগীদের পরিবারগুলো কোনও সহযোগিতা পায়নি।

এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ-সভাপতি হাফেজ হারুন বলেন, চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের একবছর হয়ে গেলো। ঘটনার পর সরকারি-বেসরকারি কত সংস্থা এখানে এসেছে। তারা বিভিন্ন সময় আশ্বাস দিয়েছে, কিন্তু কিছুই হয়নি। এখনও আগ্নিকাণ্ডের দায়ীদের আইনের আওতায় আনা হয় নি। এছাড়াও, নিহত অনেকের স্বজনরা এখনও চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরছেন, কিন্তু চাকরি পাচ্ছেন না। এমতাবস্থায় সরকারের কাছে তাদের জন্য সাহায্য- সহযোগিতা করার আকুল আবেদন জানাচ্ছি।

সবশেষে স্থানীয়রা অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া- মাহফিল করেন।