পুরান ঢাকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে ডিএসসিসি’র সহায়তা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় আগুনে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে সহায়তা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্থ ৩১ পরিবারের ২১ জনকে সিটি করপোরেশনে পরিচ্ছন্নকর্মী হিসেবে ( মাস্টার রোল) নিয়োগপত্র দেওয়া হয়েছে। চার জনকে দুই লাখ সেই সাথে দুই জনকে একটি দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও, উচ্চ শিক্ষিত চার জনকে যোগ্যতা অনুসারে আগামী দুই সপ্তাহের মধ্যে চাকরি দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে।

আজ দুপুরে নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পরিবারকে সহায়তা দেন মেয়র সাঈদ খোকন।

অনুষ্ঠানে সাঈদ খোকন বলেন, আমরা ৩১ জনের আবেদন পেয়েছিলাম, ওই আবেদনের ভিত্তিতে আজ তাদের সহায়তা দেওয়া হলো। দুর্ঘটনার দিন আমি সিটি করপোরেশনের কর্মকর্তাদের নিয়ে অসহায় মানুষের পাশে ছিলাম। আমরা আপ্রাণ চেষ্টা করেছি জীবন বাঁচাতে, কিন্তু পারিনি। আমাদের চেষ্টার কোনও কমতি ছিল না। আমার দায়িত্বের পাঁচ বছরে অনেক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এর মধ্যে চুড়িহাট্টার দুর্ঘটনা একটি বলেও উল্লেখ করেন তিনি।