দ. কোরিয়ায় করোনা আক্রান্তে একজনের মৃত্যু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

মরণব্যাধি করোনাভাইরাস আক্রান্তে এবার দক্ষিণ কোরিয়ায় একজনের মৃত্যু হয়েছে। সেই সাথে দেশটিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আক্রান্ত ব্যক্তির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

কোরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলমান রয়েছে।

জানা গেছে করোনাভাইরাসে আক্রান্তদের বেশিরভাগই দেশটির দায়েগু শহরের। করোনা আক্রান্ত এক নারী এই শহরের একটি গির্জায় সমাবেশে অংশ নিয়েছিলেন। তারপর থেকে সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে।

এই নারীর শরীর থেকে হাসপাতালে অপর এক ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে দায়েগু কর্তৃপক্ষ শহরের বাসিন্দাদের বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।

এ বিষয়ে দায়েগু পৌর সরকার বলছে, ওই গির্জার সমাবেশে ১০০১ জন অংশ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। শহরের বাসিন্দাদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। বার্তাসংস্থা এএফপি’র বরাতে জানা যায়, পূর্ব সতর্কতা হিসেবে শহরে চারটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ করে দেয়া হয়েছে।

উল্লেখ্য যে, গত ১০ ফেব্রুয়ারি প্রথম ওই নারী জ্বরে আক্রান্ত হন। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার বাইরে না গেলেও শহর কর্তৃপক্ষ তাকে দুবার স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিলেও তাতে রাজি হননি। তবে করোনা সংক্রমণ নিশ্চিত হওয়ার আগে তিনি অন্তত চারটি গির্জার সমাবেশে অংশ নেন।