কপি- পেস্টের জনকের প্রস্থান


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

কম্পিউটারের শর্ট কি কপি- পেস্ট, কপি-কাট ফাংশনের জনক প্রযুক্তিজগতের কিংবদন্তি কম্পিউটার বিজ্ঞানী ল্যারি টেসলার (৭৪) আর নেই। গত ১৭ ফেব্রুয়ারি (সোমবার) শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ‘জেরক্স’। যেখানে টেসলার নিজের ক্যারিয়ারের অনেকটা সময় কাটিয়েছেন ।

বিবিসির এক খবরে বলা হয়, কম্পিউটার বিজ্ঞানী টেসলারের ‘কাট’, ‘কপি’, ‘পেস্ট’ কমান্ড সিস্টেমসহ বেশ কিছু আবিষ্কার মানুষের কাছে কম্পিউটার ব্যবহারকে সহজ করে তুলেছে।

১৯৪৫ সালে নিউইয়র্কের ব্রোনক্সে জন্ম নেওয়া টেসলার পড়াশোনা করেন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। সে সময় আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ল্যাবরেটরিতে গবেষণার মাধ্যমে কমপেল নামে সিঙ্গল অ্যাসাইনমেন্ট ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেন তিনি। পরবর্তীতে জেরক্স পালো অল্টো রিসার্চ সেন্টারের সদস্য হন এবং সেখানে কাজের সময়েই ১৯৭৩ সালে আবিষ্কার করেন কম্পিউটারের কাট-কপি-পেস্ট কমান্ড। পরে তাঁর তৈরি এ কমান্ড কম্পিউটারে দারুণ জনপ্রিয় ফিচার হয়ে ওঠে।

১৯৮০ সালে জেরক্স ছেড়ে স্টিভ জবসের হাত ধরে অ্যাপলে যোগ দেন টেসলার। অ্যাপলে যুক্ত হয়ে লিসা ও অন্যান্য অ্যাপল কম্পিউটার তৈরিতে ভূমিকা রাখে তিনি। পরে ২০০১ সালে আমাজনে এবং ২০০৫ সালে ইয়াহুতে যোগ দেন তিনি। এছাড়াও, ২০০৯ সাল থেকে পরামর্শক হিসেবে কাজ করছিলেন টেসলার।