বাঁশ-কাপড় দিয়ে শহীদ মিনার!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সারাদেশে আয়োজন করা হয় নানা কর্মসূচী। দেশের বিভিন্ন প্রান্তে শহীদ মিনারগুলো সাজানো হয় নানাভাবে।

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

এ শ্রদ্ধা জানাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান বাঁশের ওপর সাদা ও লাল কাপড় মুড়িয়ে একটি শহীদ মিনার তৈরি করেছে। অস্থায়ীভাবে নির্মিত এই শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায় স্কুলের শিক্ষার্থীরা।

সদর উপজেলার ১০৬নং মধ্যনরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ শহীদ মিনার তৈরি করা হয়েছে। প্রতি বছর অমর একুশে ফেব্রুয়ারি এলেই বাঁশ আর সাদা-লাল কাপড় দিয়ে শহীদ মিনার বানিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, উক্ত স্কুলের আশপাশের সব বিদ্যালয়ে অনেক সুন্দর করে শহীদ মিনার ও স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। সেখানে শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসী ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। অনেক আনন্দ হয়।

কিন্তু তাদের বিদ্যালয়ে শহীদ মিনার নেই। ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে রাত জেগে বাড়ির আশপাশের বিভিন্ন গাছ থেকে নানা রঙের ফুল সংগ্রহ করে। কিন্তু ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর স্থান নেই তাদের বিদ্যালয়ে। তাই নিজেরাই বাঁশ আর কাপড় দিয়ে শহীদ মিনার তৈরি করে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তারা।

এমন দৃশ্যে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন।