বসলো পদ্মা সেতুর ২৫ তম স্প্যান, দৃশ্যমান ৩৭৫০ মিটার


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

আজ শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) বসলো পদ্মা সেতুর ২৫ তম স্প্যান। দুপুরে শরীয়তপুরের জাজিরা প্রান্তে ২৯ ও ৩০ নম্বর পিয়ারের ওপর বসানো হয় এই স্প্যান। এর ফলে এখন দৃশ্যমান সেতুর তিন হাজার ৭৫০ মিটার।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, ২৪ তম স্প্যান বসানোর ১০ দিন পর ২৫ তম স্প্যানটি বসানো হয়েছে।  সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান মো. আব্দুল কাদের জানান, সেতুর ২৫ তম স্প্যান জাজিরা প্রান্তে বসানোর পর মূল সেতুর ৩৭৫০ মিটার দৃশ্যমান হলো। তিনি আরও জানান, মোট ৪১টি স্প্যানের মধ্যে ৩৭টি স্প্যান কন্সট্রাকশন সাইটে আছে, যার মধ্যে ২৫টি বসানো সম্পন্ন হল।

এদিকে, গত (জানুয়ারি) মাস পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে প্রায় ৭৭ ভাগ এবং মূল সেতুর অগ্রগতি ৮৬ ভাগ। ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে পদ্মা সেতু। গত মাস পর্যন্ত প্রকল্পের ব্যয় হয়েছে ২১৪৮৪ কোটি টাকার বেশি।

উল্লেখ্য, ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি দ্বিতল হবে, যার ওপর দিয়ে সড়কপথ ও নিচের অংশে থাকবে রেলপথ।