নভেল করোনাভাইরাসের সংক্রমণজনিত সংকটে বিভিন্ন চীনা কোম্পানি তাদের কর্মীদের বেতন দিতে পারছে না। বেতন কর্তনের পাশাপাশি পে-চেক দিতেও দেরি করছে অনেক প্রতিষ্ঠান।
ভাইরাসের সংক্রমণ রোধে চীনা কর্তৃপক্ষ ও বড় কোম্পানিগুলো তাদের কর্মীদেরকে ঘরে অবস্থানের জন্য উৎসাহিত করছে। দেশটির শপিংমল ও রেস্তোরাঁগুলো এখন জনশূন্য; বন্ধ রয়েছে বিনোদন কেন্দ্র এবং সিনেমা হল।
এসব পদক্ষেপ সংক্রমণ প্রতিহত করার জন্য ইতিবাচক হলেও, দেশটির ব্যবসা ও অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে।
অর্থ সংকটে চীনজুড়েই বিভিন্ন কোম্পানি তাদের কর্মীদের আর বেতন পরিশোধ করতে পারছে না। অনেক প্রতিষ্ঠানই নভেল করোনাভাইরাসের কারণে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, এমন কর্মীদের পুরো বেতন দিতে রাজি হচ্ছে না।
ঠিক কত মানুষ তাদের প্রাপ্য বেতন থেকে বঞ্চিত হয়েছেন, তা এখনই বলা যাচ্ছে না। তবে চীনা রিক্রুটমেন্ট ওয়েবসাইট জাওপিনের এক জরিপ বলছে, জরিপে অংশ নেয়া এক-তৃতীয়াংশই বেতন কর্তন কিংবা না পাওয়ার ঝুঁকিতে রয়েছে।
সুত্র : ব্লুমবার্গ

