প্রথমবারের মতো দেশে অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার নতুন পদ্ধতি নিয়ে এল পদ্মা ব্যাংক লিমিটেড। ‘পদ্মা ক্লিক’ নামের মোবাইল অ্যাপটির মাধ্যমে এক মিনিটে কাগজপত্রের ভোগান্তি ছাড়া অ্যাকাউন্ট খুলতে পারবেন গ্রাহকগণ।
এ বিষয়ে পদ্মা ব্যাংকের অ্যান্ড হেড অব বিজনেস জাবেদ আমিন জানান, গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে ও গ্রাহকদের আস্থা ফেরাতে আমরা প্রতিশ্রুতিবন্ধ। আমরা পদ্মা মোবাইল অ্যাপ লঞ্চ করেছি এর গ্রাহকদের অ্যাকাউন্ট ওপেনিং সহজ হচ্ছে। সেইসাথে গ্রাহকদের সাড়াও ভালো পাচ্ছি।
তিনি আরও বলেন, এ বছর আমাদের মূল টার্গেট হচ্ছে গ্রাহকদের আস্থা ফেরানোর পাশাপাশি লসমেকিং শাখাগুলোকে প্রফিটে নিয়ে যাওয়া ও সব অফিসারের প্রডাক্টিভিটি বাড়ানোয় ফোকাস করা।
উল্লেখ্য, পদ্মা ব্যাংক এক মিনিটে অ্যাকাউন্টের এ ক্যাম্পেইন শুরু করে গুলশান-১ ডিএনসিসি মার্কেটে। দুদিনের এ ক্যাম্পেইনে প্রায় ২০০ অ্যাকাউন্ট খোলেন গ্রাহকরা।

