এনআরসি- সিএএ নিয়ে আলোচনায় বসবেন ট্রাম্প


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

ভারতের জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) ও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা এই তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এনআরসি ও সিএএ আলোচনায় থাকবে কিনা সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত আলোচনায় প্রেসিডেন্ট বিষয়গুলো নিয়ে কথা বলবেন। মনে রাখবেন ভারত যাতে করে গণতান্ত্রিক ঐতিহ্য সমুন্নত রাখে সেটির দিকে তাকিয়ে আছে বিশ্ব।

ওই মার্কিন কর্মকর্তা বলেন, ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য ও প্রতিষ্ঠানের প্রতি যুক্তরাষ্ট্রের অগাধ শ্রদ্ধা রয়েছে এবং ভারত যাতে সেগুলোকেই ঊর্ধ্বে রাখে সেটির জন্য আমরা উৎসাহ দেব।

উল্লেখ্য, ১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ২৪ ফেব্রুয়ারি ভারত পৌঁছাবেন ট্রাম্প। সেখানে তিনি আহমেদাবাদের মতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প শীর্ষক এক কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন। এছাড়াও এই সফরে দু দেশের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হবে।