মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রিত্ব ছাড়ছেন?


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

মালয়েশিয়ায় (পিএএস) নেতৃত্বে শিগগিরই নতুন সরকার গঠিত হতে পারে বলে দেশটিতে গুঞ্জন শুরু হয়েছে। রোববার দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক জোট পাকাতান হারাপানের নেতারা দফায় দফায় বৈঠক করায় দেশটিতে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নেতৃত্বাধীন রাজনৈতিক দল পার্টি প্রিবুমি বারসাতু মালয়েশিয়ার (পিপিবিএম) এমপি ও নেতারা রোববার সকালে পেটালিং জায়ায় দলটির প্রধান কার্যালয়ে ছয় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক করেন।

প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, দলের প্রেসিডেন্ট মুহিদ্দিন ইয়াসিন, দলটির ছাত্র অঙ্গ সংগঠনের প্রধান সৈয়দ সিদ্দিক সৈয়দ আব্দুল রহমান ও অন্যান্য দলের সাংসদদেরও রোববার ওই কার্যালয়ে দেখা গেছে।

এদিকে মাহাথিরের রাজনৈতিক দল বারসাতু মালয়েশিয়ার কিয়াদিলান রাকিয়াত শাখার ডেপুটি প্রেসিডেন্ট ও দেশটির বর্তমান অর্থমন্ত্রী দাতুক সেরি আজমিন আলী ও তার ঘনিষ্ঠ প্রায় কয়েকজন এমপি পাশের একটি হোটেলে আলাদা বৈঠক করেন।

চারদলীয় ক্ষমতাসীন পাকাতান হারাপান জোটে বহু বর্ণের রাজনৈতিক দল পিকেআর, চীনা ধাঁচের ডেমোক্রেটিক অ্যাকশন পার্টি (ডিএপি) ও ডা. মাহাথিরের মালয়ভিত্তিক পিপিবিএম ও মডারেট ইসলাসিম দল আমানাহ নেগারা রয়েছে।

দলের একটি সূত্র স্ট্রেইটস টাইমসকে বলেছে, আজমিন ঘনিষ্ঠরা পরিকল্পনা করছেন পিপিবিএম ছেড়ে পিকেআরের সঙ্গে জোট গড়ার। সংসদে এই দলটির সর্বোচ্চ ৫০ জন এমপি রয়েছেন। তারা বলছেন, সংসদে মাত্র ২৬ এমপি রয়েছেন পিপিবিএমের। এই দলটিও পাকাতান হারাপান জোট ছাড়তে পারে।

মাহাথির মোহাম্মদের কাছ থেকে প্রধানমন্ত্রিত্ব নিতে যাচ্ছেন বহু বর্ণের রাজনৈতিক দল পিকেআরের প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহীম; এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা নাকচ করে দিয়েছেন পিকেআর ঘনিষ্ঠ একজন এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রিত্ব পাওয়ার জন্য আনোয়ার ইব্রাহীমের পাশে পর্যাপ্তসংখ্যক এমপি নেই।