আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেতা শামিমা নূর পাপিয়া তার অপরাধ অনুযায়ী শাস্তি পাবেন। সেইসাথে এই অপরাধের সাথে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেন তিনি।
এছাড়াও অপরাধীদের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি।
এ সময় ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে পাপিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সব অপরাধীদের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।
শুদ্ধি অভিযানের সময় পাপিয়া কেন ধরা পড়েনি সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ না করলে পাপিয়ারা ধরা পড়তো না। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া আছে, দলের ঊর্ধ্বে উঠে অপরাধীকে ধরতে হবে। আর এ করণেই আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে কাজ করছে।

