ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি আমেরিকার?


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। ভারতের রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলে এই সম্মান জানানো হয় ট্রাম্পকে। এসময় সেখানে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে রাষ্ট্রপতি ভবনে অভ্যর্থনা জানানোর পর সেখান থেকে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাতে রাজঘাটে পৌঁছবেন তারা।

এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠকে বসবেন ডোনাল্ড ট্রাম্প। তারপর দু’‌দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আরও একদফা আলোচনা হওয়ার কথা। সেখানেই হবে সামরিক–সহ একাধিক চুক্তি। সোমবার মোতেরা স্টেডিয়ামে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ভারতের সঙ্গে ৩০০ কোটি ডলার প্রতিরক্ষা চুক্তি করতে চলেছে আমেরিকা।

জানা গিয়েছে, দুপুর তিনটের সময় মার্কিন দূতাবাসে ভারতীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক রয়েছে। আর রাত ৮টায় রাষ্ট্রপতি ভবনে নৈশভোজ করবেন ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডি।