ইতালিতে খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস ভক্তদের গালে চুমু ও মাথা বুলিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এক প্রতিবেদনে বলছে, অসুস্থতার কারণে রোমের পাদ্রীদের সঙ্গে এক গণজমায়েতে অংশ নিতে পারেননি পোপ ফ্রান্সিস।
এদিকে তার এই শারীরিক অসুস্থতার কারণে করোনাভাইরাস সংক্রমণের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও ভ্যাটিকান কর্তৃপক্ষ পোপের এ অসুস্থতার ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কোনও তথ্য জানায়নি।
তবে ভ্যাটিকান কর্তৃপক্ষ বলছে, ৮৩ বছর বয়সী এ ধর্মগুরু হালকা অসুস্থতায় ভুগছেন। গণজমায়েতে অংশ না নিলেও পূর্বনির্ধারিত অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করবেন তিনি।
জানা যায় বুধবার সেন্ট পিটার্সবার্গ স্কয়ারের সমাবেশে খ্রিষ্টান সম্প্রদায়ের এই ধর্মগুরুকে কাঁশি দিতে ও নাক পরিষ্কার করতে দেখা যায়। এছাড়া সমাবেশে অংশ নেয়া ভক্তদের সঙ্গে করমর্দন এবং তাদের মাথায় চুম্বন করতেও দেখা যায় খ্রিষ্টান সম্প্রদায়ের এই ধর্মগুরুকে।
বৃহস্পতিবার স্টার্ট অব লেন্টে এলাকায় রোমের পাদ্রীদের সঙ্গে এক গণ-উদযাপনে অংশ নেয়ার কথা ছিল পোপ ফ্রান্সিসের।
উল্লেখ্য, করোনায় এ পর্যন্ত চীনসহ সারা বিশ্বে ২৮০৪ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ১৬৬ জন। এ ভাইরাসে মৃতের তালিকায় এবার উঠে এসেছে ইতালির নাম। ইউরোপের মধ্যে ইতালিতেই করোনাভাইরাসের প্রাদুর্ভাব সবচেয়ে মারাত্মক। দেশটিতে অন্তত ৪০০ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১২ জন।

