ব্যাটম্যানের গাড়ি নিয়ে গেল পুলিশ


ব্যাটম্যানের গাড়ি নিয়ে গেল পুলিশ

গোথাম সিটিকে বলা হয় ব্যাটম্যানের শহর। সেই শহরের রক্ষাকর্তা ব্যাটম্যানের গাড়ির দেখা মিলল মস্কোর গুরুত্বপূর্ণ রাস্তায়।

সেই গাড়িটিকেই টেনে নিয়ে গেল পুলিশ! সম্প্রতি এমন এক ভিডিও প্রকাশ পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মস্কোর কর্তব্যরত পুলিশ টেনে নিয়ে যাচ্ছে গাড়িটিকে।

মস্কোর রাস্তায়  হলিউড ফিল্মের সুপার হিরো ব্যাটম্যানের গাড়ির একটি রেপ্লিকা দাঁড়িয়ে ছিল।গাড়িটি কোনও ট্রাফিক আইন ভাঙেনি। তারপরও কেন গাড়িটি নিয়ে গেল পুলিশ?

গাড়িটি মস্কোর রাস্তায় কর্তব্যরত পুলিশ কর্মীদের চোখে পড়ে। তারা কাছে গিয়ে দেখেন গাড়িতে কোন নম্বর প্লেট নেই, কাছেপিঠে দেখা যায়নি তার মালিককেও। ফলে বাধ্য হয়ে চার মিটার চওড়া গাড়িটিকে নিজেদের হেফাজতে নেন তারা।

আর এটিকে নিয়ে যাওয়ার জন্য ছোট ‘ক্রেন’ আনতে হয়। সেটিতে করে পিছনের চাকা দু’টি তুলে নিয়ে যাওয়ার ভিডিয়ো রেকর্ড হয় পথ চলতি মানুষের ক্যামেরায়।

‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’ এবং ‘সুইসাইড স্কোয়াড’ সিনেমায় ব্যাটম্যানের যেমন গাড়ি দেখানো হয়েছিল এটি তারই একটি রেপ্লিকা। রেপ্লিকা হলেও গাড়িটি রাস্তায় চলাচলের সম্পূর্ণ উপযুক্ত বলে জানা গেছে।

ভিডিও :