অভিমানই থেকেই সুন্দরীদের সেরা


অভিমানই থেকেই সুন্দরীদের সেরা

প্রেমিকের সঙ্গে তার সম্পর্ক এবং বিয়ে-দুটিই ভেঙে যায় তিন বছর আগে। কারণ ছিল, স্বাভাবিকের থেকে তার ওজন বেশি। তে করে তাকে বেশ দৃষ্টিকটু দেখাতো। ফলে তার প্রেমিক তার সাথে বাগদানে অস্বীকৃতি জানায়।

এতে খুব কষ্ট পেয়েছিলেন যুক্তরাজ্যের বাসিন্দা জেন আটকিন। সেই থেকে জন্ম নেয় অভিমান। অভিমান থেকে দৃঢ় প্রতিজ্ঞ হ্ন, যে করেই হোক ওজন কমাবেন।

এরপর ওজন ঝরাতে জিমে ভর্তি হন। ডায়েট মেনে শুরু করেন খাওয়া-দাওয়া। দুই বছরের অক্লান্ত পরিশ্রমের পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই চিনতে পারেননি জেন।

এরপর একদিন নাম দেন গ্রেট ব্রিটেন সৌন্দর্য প্রতিযোগিতায়। অদ্ভুতভাবে তিন বছর আগে যার বিয়ে ভেঙে গিয়েছিল কেবল অসুন্দর বলে, সে হয়ে ওঠেন সুন্দরীদের সেরা।

ইংলন্ডের লেস্টার শহরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জিতে জেনার উচ্ছ্বসিত মন্তব্য, “আমি এখনও আমার জয় নিয়ে অবাক হই। ভাষায় বোঝাতে পারছি না আমি কত খুশি। আজ যেন সব অপমানের জবাব দেওয়া হল।”

জেন আরও বলেন, “মিস গ্রেট ব্রিটেন শিরোপা জয়ের সঙ্গে সঙ্গে আমার জীবন অনেকটাই বদলেছে। যদিও আমি ভেতরে ভেতরে একই আছি। আমার জেদই আমাকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে।”