স্বাভাবিক হয়ে এসেছে দিল্লি। রবিবার উত্তর পূর্ব দিল্লিতে আগের মতোই সকাল সকাল দোকানপাট খুলেছে। ট্রাফিকও প্রায় স্বাভাবিক। রাস্তাঘাটে সাধারণ জনগণের উপস্থিতি ছিল বেশ।
পুনরায় জীবনের ছন্দে ফিরতে চলেছে ভারতের এই শহর। তবে গতকাল গোকুলপুরী থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দিল্লিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৩। এখনও মোতায়েন পুলিশ। ৭ই মার্চ পর্যন্ত উত্তর পূর্ব দিল্লিতে সকল স্কুল বন্ধ।
তবে, শনিবার সকালে উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকা যেন ছন্দে ফেরার পথে।
দোকানপাট খুলেছে আগের নিয়মেই। ট্রাফিকও বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক। গত কয়েকদিনে কয়েকবার রক্তাক্ত হয়েছে রাজধানী। অশান্তির আগুনে পুড়েছে দিল্লির দিল। দিল্লি চায় জীবনে ফিরতে। দিল্লি জীবনে ফিরছে। রয়টার্স

