সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, করোনাভাইরাস নিরাময়ের প্রতিশ্রুতি আছে এমন বিজ্ঞাপন অনুমোদন পর্বেই নাকচ করে দিয়েছে ফেসবুক।
এর আগে ফেসবুকের পক্ষে শুধু ভাইরাস-সংক্রান্ত ভুল ও ক্ষতিকর তথ্য প্রচার সীমিত রাখার ব্যাপারে কাজ করে যাওয়ার কথা জানানো হয়েছিল। বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করার নতুন এ উদ্যোগ তারই ধারাবাহিকতা।
উল্লেখ্য এ পর্যন্ত চীনে করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৮৩৫ জন, শনাক্ত হয়েছেন ৭৯ হাজার ২৫১ জন। চীনের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৪ হাজার ৪০০ জন। অ্যান্টার্কটিকা ছাড়া বিশ্বের সব মহাদেশেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এর মধ্যে শুধুমাত্র দক্ষিণ কোরিয়াতে করোনা সংক্রমিত হয়েছেন ৩ হাজার ১৫০ জন এবং মারা গেছেন ১৬ জন। আর বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৯৯২ জনের। আর করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ৮৫ হাজারেরও বেশি।
