বুদ্ধদেব গুহর ছোট গল্প অবলম্বনে কলকাতার নির্মাতা ব্রাত্য বসু নির্মাণ করছেন ছবি ‘ডিকশনারি’। আর এই ছবির জন্য ভারত যাচ্ছেন মোশাররফ করিম।
আগামী শনিবার থেকে ছবির শুটিংয়ে অংশ নেবেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এই ছবির শুটিংয়ে মোশাররফ করিমের পাশে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে।
জানা যায়, এই দফায় ভারতের বিভিন্ন লোকেশনে দুই সপ্তাহের মতো শুটিংয়ে অংশ নেবেন তিনি।
‘ডিকশনারি’র বাকি দুই অভিনেতা আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়ও শিগগিরই শুটিংয়ে অংশ নেবেন বলে জানা গেছে। এর আগে,পশ্চিমবঙ্গের বোলপুরে প্রথম দফার ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন লোকসভার সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহান।
এদিকে, বুদ্ধদেব গুহর ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘ডিকশনারি’। ছবিতে ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে আর তার বিপরীতে থাকছে পৌলমী বসু। আর আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে নুসরাতকে। শুরুতে ছবির নাম রাখা হয় ‘ব্যবধান’।
‘ডিকশনারি’ ব্রাত্য বসুর চতুর্থতম ছবি। এর আগে তিনি নির্মাণ করেন ‘রাস্তা’, ‘তিস্তা’ ও ‘তারা’ শিরোনামে আরো তিনটি ছবি।

