করোনা আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। ইতিমধ্যে বিশ্বের ৬০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।
এমন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত মনে করে স্ত্রীকে বাথরুমে আটকে রাখলেন এক ব্যক্তি। এমন এক ঘটনা ঘটে লিথুয়ানিয়ায়।
ওই ব্যক্তির স্ত্রী পুলিশে ফোন করে এই ঘটনা জানান। পরে পুলিশ দ্রুত এসে তাকে উদ্ধার করে।
জানা যায়, ওই ব্যক্তির স্ত্রী কয়েকদিন আগে এক চীনা নারীর সঙ্গে দেখা করেছেন, যিনি ইতালি থেকে এসেছেন। এরপর স্ত্রীরও করোনা হতে পারে এমন আতঙ্কে তাকে বাথরুমে আটকে রাখেন।
তবে অভিযুক্ত ওই ব্যক্তি দাবি করেন স্ত্রীকে বাথরুমে আটকে রেখে তিনি চিকিতসকের কাছে পরামর্শ নিচ্ছিলেন যে কীভাবে সংক্রমণ থেকে বাঁচা যায়।
পরবর্তীতে ঐ ব্যক্তির স্ত্রী করোনায় আক্রান্ত কিনা পরীক্ষা করেন চিকিৎসকেরা জানান, তিনি আক্তান্ত নন।
