পাঁচ হাজারের অধিক ফ্রেন্ড ফেসবুকে!


ফেসবুক পেজ
ফেসবুক পেজ


সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম ফেসবুকে অনির্দিষ্ট পরিমাণ ব্যক্তিকে ফলো করা গেলেও ফ্রেন্ড সংযুক্ত হয় নির্দিষ্ট সংখ্যক। ৫ হাজারের বেশি বন্ধু সংযুক্ত করা সম্ভব নয়।

তবে সাম্প্রতিক  কিছু স্ক্রিনশট বিগত কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়া জগতে দেখা যাচ্ছে। যেখানে দেখা যাচ্ছে ৫০০০ এরও বেশি ফ্রেন্ড আছে কারো কারো।

তবে কি ৫০০০ এরও বেশি ফ্রেন্ড এদ সম্ভব ফেসবুকে?

এ বিষয়ে ক্রাফের টেকনিক্যাল ক্রু বিএম ইয়ামিন বলেন, ফেসবুকের নির্দিষ্ট ৫০০০ বন্ধু তালিকার পর যা দেখা যাবে তা হচ্ছে ওই আইডির বন্ধু লিস্টে কিছু ইনভিসিবল বা ডিজেবল আইডি রয়েছে, যা দেখা যায় না। কিন্তু সংখ্যায় ঠিকই থাকে।

তিনি আরও বলেন, চ হাজার বন্ধু এড হওয়ার পরে আপনি ততটি ফ্রেন্ডই এড করতে পারবেন, যতটি আইডি আপনার বন্ধু তালিকা থেকে ডিজেবল আছে।

এই বিষয়ে ক্রাফের প্রেসিডেন্ট জেনিফার আলম বলেন, ফেসবুক সবসময়ই তাদের নিজেদের দেয়া টার্মস এন্ড কন্ডিসন্স অনুযায়ী পরিচালনা করে থাকে। এটা কোন সমস্যা নয়।

স্বাভাবিকভাবেই কারো বন্ধু পাঁচ হাজার হয় না। বন্ধু তাদেরকেই করা উচিত, যাদেরকে আপনি ব্যক্তিগত জীবনে চেনেন এবং কোন ধরনের দুর্ঘটনা বা হয়রানী হলে তাকে চিহ্নিত করা সহজ হয়।

যদি অধিক মানুষের সঙ্গে যুক্ত থাকতে এবং যুক্ত করতে চান সেই ক্ষেত্রে ফলোয়ার অপশন ব্যবহার এবং সংবেদনশীল তথ্য ও ছবি আদান প্রদান থেকে বিরত থাকতে হবে বলে উল্লেখ করেন জেনিফার আলম।