বিয়ের পিঁড়িতে বসছেন আনুশকা


anuska#paperslife

বাহুবলি খ্যাত নায়িকা আনুশকা শেঠি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। গত বছর মুক্তি পাওয়া ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র পরিচালক প্রকাশের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন এ নায়িকা।

বর্ষীয়ান পরিচালক কে রাঘবেন্দ্র রাওয়ের ছেলে প্রকাশ নিজের ক্যারিয়ার শুরু করেন ২০০৪ সালে তেলুগু সিনেমা ‘বোম্মালতা’ দিয়ে। দক্ষিণের সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও কঙ্গনা রানাউতের সিনেমা ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ দিয়ে বলিউডে পা রাখেন প্রকাশ।

বলিউডের জনপ্রিয় স্ক্রিপ্ট রাইটার কণিকা ধিলনের সঙ্গে প্রথম বিয়ে করেন প্রকাশ কোভেলামুদি। কিন্তু এ বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। কণিকা ধিলনের সঙ্গে বিচ্ছেদের পর এবার আনুশকা শেঠির সঙ্গে প্রকাশের অন্তরঙ্গতার গুঞ্জন ছড়ায়। ২০২০ সালেই প্রকাশের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন আনুশকা শেঠি।

এর আগে ‘বাহুবলি’র নায়ক প্রভাস ও এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে তার বিয়ের প্রকাশ হয়েছিল। তখন আনুশকা এ’দুটি বিষয়ই অস্বীকার করেছিলেন। তবে এবার আনুশকা এবং প্রকাশ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

আনুশকা বলেন, তার পরিবার যার সঙ্গে বিয়ে দেবেন, তার সঙ্গেই তিনি নতুন জীবন শুরু করবেন।

সম্প্রতি চিরঞ্জীবীর সিনেমা ‘সায়ে রা নরসিমা রেড্ডি’তে স্ক্রিন শেয়ার করেন আনুশকা শেঠি। নিসাবধান নামে আরও একটি সিনেমার জন্য প্রস্তুতি শুরু করেছেন দক্ষিণের এই অভিনেত্রী।