নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষ্যে দেশ জুড়ে নেওয়া হয়েছে না কর্মসূচি।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে, আগামী ১৭ মার্চ প্রথমবারের মতো ২০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ছাড়া হবে
বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, ২০০ টাকার ব্যাংক নোট ছাড়াও আগামী ১৮ মার্চ থেকে স্বর্ণ ও রৌপ্য স্মারক মুদ্রা এবং ১০০ ও ২০০ টাকা মূল্যমানের স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে।
১৮ মার্চ থেকে নতুন এই ব্যাংক নোট অন্যান্য ব্যাংক নোটের মতো দৈনন্দিন লেনদেনে ব্যবহৃত হবে।

