হবিগঞ্জের নবীগঞ্জে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসের ৮ জন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সকালে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। তাদের সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক বলেন, শুক্রবার সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শুরু করে। নিহত ৮ জনের মধ্যে একজন নারী রয়েছেন। তবে এখনও নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা বাড়তে পারে।

