বিশ্বের সেরা এনজিও ‘ব্র্যাক’


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

টানা পঞ্চমবার, বিশ্বসেরা এনজিওর স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। শুক্রবার ব্র্যাক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেনেভাভিত্তিক স্বাধীন গণমাধ্যম সংস্থা ‘এনজিও অ্যাডভাইজার’-এর পর্যালোচনায় বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক এ স্বীকৃতি পেয়েছে।

এনজিও অ্যাডভাইজার প্রতিবছর বিশ্বের ৫০০ বেসরকারি উন্নয়ন সংস্থার এ তালিকা তৈরি করে। এ র‌্যাংকিংয়ে বিবেচ্য বিষয়গুলো হচ্ছে সবার জন্য উন্মুক্ত তথ্য-উপাত্ত, কার্যক্রমের প্রভাব ও নতুনত্ব, পরিচালন কাঠামো এবং স্থায়িত্ব। অর্থাৎ যেসব সংগঠনের উদ্ভাবনী কর্মসূচি বা উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়নে টেকসই এবং সুদূরপ্রাসারি প্রভাব রেখেছে, তাদেরই এ র‌্যাংকিংয়ে বিবেচনা করা হয়।

ব্র্যাক গ্লোবাল বোর্ডের চেয়ারপারসন আমিরা হক বলেন, এ সম্মান পেয়ে আমরা গভীরভাবে কৃতজ্ঞ। ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ আমাদের মাঝে নেই। তার উত্তরাধিকারের যোগ্য হয়ে উঠতে হবে এবং সবধরনের শোষণ ও বৈষম্যমুক্ত পৃথিবী গড়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে- এ দৃঢ় অঙ্গীকারের স্মারক হিসেবে আমরা এ স্বীকৃতিকে গ্রহণ করছি।

এনজিও অ্যাডভাইজারের প্রধান সম্পাদক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা জন ক্রিস্টফ নথিয়াস বলেন, র‌্যাংকিংয়ে ব্র্যাকের প্রথম স্থান ধরে রাখার ক্ষেত্রে যে বিষয়গুলো মূল ভূমিকা পালন করেছে তা হলো, উদ্ভাবন ও ফলাফল বা প্রভাব বিষয়ে প্রতিষ্ঠানটির পুনর্ব্যক্ত অঙ্গীকার এবং পরবর্তী প্রজন্মের কাছে প্রতিষ্ঠানের নেতৃত্ব ও পরিচালনার দায়িত্বভার অর্পণের ক্ষেত্রে যথোপযুক্ত পূর্বপ্রস্তুতি।

এ বছর শীর্ষ পাঁচে স্থান পাওয়া অন্য এনজিওগুলো হচ্ছে-  মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ারস (ডক্টর উইদাউট বর্ডারস), ডেনিশ রিফিউজি কাউন্সিল, ওপেন সোসাইটি ফাউন্ডেশনস ও মার্সি কোর।