জিকে শামীমের জামিন প্রত্যাহার চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

অত্যন্ত গোপনীয়তায় ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন নেন অস্ত্র মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম। তার জামিনের লিখিত আদেশ প্রকাশিত হয় ১২ ফেব্রুয়ারি।

এবার জি কে শামীমের জামিন প্রত্যাহারে হাইকোর্টে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার (৮ মার্চ) এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান (এফ আর খান)। সেইসাথে তার জামিন সংক্রান্ত সব নথি তলব করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এছাড়াও, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে হাইকোর্টের গঠিত বেঞ্চে রোববারের (৮ মার্চ ) সম্পূরক কার্যতালিকায় জি কে শামীমের একটি মামলা আদেশের জন্য রাখা হয়েছে। যে মামলায় তিনি ৬ ফেব্রুয়ারি ছয় মাসের জামিন পেয়েছিলেন।

এর আগে শনিবার (৭ মার্চ) তার আইনজীবী শওকত ওসমান জানিয়েছিলেন, গত ফেব্রুয়ারি মাসের ৪ ও ৬ তারিখে তিনি হাইকোর্টের দুই বেঞ্চ থেকে অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় জামিন পেয়েছেন। একটিতে এক বছর ও অপরটিতে ছয় মাস।

উল্লেখ্য, গত বছরের ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই ভবন থেকে বিপুল পরিমাণ টাকা, এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে গ্রেফতার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়।