নারীদের হাতে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তুলে দিলেন মোদী



আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাত জন কৃতী নারীর হাতে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ রবিবার মোদী টুইট করে বলেন, “আন্তর্জাতিক নারী দিবসকে স্বাগত। আমাদের নারীশক্তির উদ্যম ও কৃতিত্বকে কুর্নিশ জানাই। কয়েক দিন আগেই বলেছিলাম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো দিয়ে দেব। আজ সাত কৃতী নারীর হাতে সেই অ্যাকাউন্টগুলো তুলে দিচ্ছি। এই অ্যাকাউন্ট ব্যবহার করে আজ তাঁরা নিজের জীবনযুদ্ধের কাহিনি ভাগ করে নেবেন সকলের সঙ্গে।”

মোদীর প্রথম টুইটটি করেন স্নেহা মোহনদাস। তিনি ‘ফুড ব্যাঙ্ক ইন্ডিয়া’র প্রতিষ্ঠাতা। স্নেহা বলেন, “ এত দিন ফুড ফর থট শব্দবন্ধের সঙ্গে পরিচিত ছিলাম আমরা। এখন সময় এসেছে কাজ করে দেখানোর। গরিবদের উন্নত ভবিষ্যতের জন্য। আমি স্নেহা মোহনদাস। গৃহহীনদের অন্ন দান করার অনুপ্রেরণা পেয়েছি মায়ের কাছ থেকে। সেই অনুপ্রেরণা থেকেই উদ্যোগী হয়েছি ফুড ব্যাঙ্ক ইন্ডিয়া গড়ে তুলতে।”

https://twitter.com/narendramodi/status/1236509753892671488?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1236509753892671488&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fnational%2Finternational-women-s-day-2020-modi-hands-over-social-media-accounts-to-7-women-dgtl-1.1119686

এর আগে গত ৩ মার্চ সন্ধ্যায় মোদী হঠাত্ই টুইট করেন, “রবিবার থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউবে নিজের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা ভাবছি। (এ বিষয়ে) আপনাদের সকলকে জানাব।’’