স্কুলশিক্ষক হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

খুলনায় খালিশপুর উপজেলায় চাঞ্চল্যকর স্কুলশিক্ষক কাজী তাসফিন হোসেন তয়ন (৩২) হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। রোববার (৮ মার্চ) দুপুরে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কাজী মুরাদ, কাজী ফরহাদ হোসেন, মো. জাকির, কাজী রওনাকুল ইসলাম রনো ও সাইফুল। এদের মধ্যে মো. জাকির পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় কাজী সাব্বির হোসেন ফাহিম ও কাজী মাসুম নামে দুই আসামিকে খালাস দেয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, কাজী তাসফিন হোসেন তয়ন ২০১৮ সালের ২৮ আগস্ট বিকেলে নিখোঁজ হলে তার বাবা কাজী ফেরদৌস হোসেন তোতা ওই বছর ৮ সেপ্টেম্বর খালিশপুর থানায় মামলা করেন।

ওই মামলার পর খালিশপুর থানা পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সন্দেহজনক আসামি সাইফুল ইসলাম গাজীকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সাইফুল স্বীকার করেন যে, তিনিসহ তার সহযোগীরা ২৮ আগস্ট রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তয়নকে হত্যা করে মরদেহ বয়রা পুলিশ লাইনের পশ্চিম পাশের মোস্তফা কামালের ডোবা জমির উত্তর পাশের কচুরিপনা ও হোগলা বনের মধ্যে চাপা দিয়ে রাখে।
সেই সূত্র ধরে তয়নের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে আসামি সাইফুল ও অপর সহযোগী আসামি কাজী মুরাদ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তারা জানান, তারা দু’জনসহ আরও কয়েকজন মিলে তয়নকে হত্যা করেন।

জবানবন্দিতে কাজী ফরহাদ হোসেন, কাজী সাব্বির হোসেন ফাহিম, কাজী রওনাকুল ইসলাম রনো, কাজী মাসুম ও মো. জাকিরের নাম উল্লেখ করা হয়।

পুলিশ পরে মো. জাকির ছাড়া বাকি আসামিদের গ্রেফতার করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমান সাতজনকে অভিযুক্ত করে একই বছরের ১০ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে উল্লেখিত ২২ জন সাক্ষীর মধ্যে ১৮ জন আদালতে সাক্ষ্য দেন।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি একই ট্রাইব্যুনালে এ মামলার যুক্তিতর্ক শেষ হয়। লোমহর্ষক এ হত্যা মামলার পাঁচজন আসামি জামিনে ছিলেন। ওইদিন তারা আদালতে হাজির হলে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।