করোনার প্রভাব পড়েছে দেশের শেয়ারবাজারে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

আজ সোমবার (৯ মার্চ) দেশের শেয়ারবাজারে লেনদেনের শুরুতে বড় দরপতন দেখা দিয়েছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রথম কয়েকমিনিটের লেনদেনেই হারিয়েছে ১০০ পয়েন্ট।

গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স ৯৭ পয়েন্ট বা প্রায় সোয়া ২ শতাংশ কমে নেমে এসেছে ৪ হাজার ২৮৭ পয়েন্টে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারের দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে। এ কারণে সূচকের সামান্য পতন শুরু হলেই তাতে বিক্রির চাপ বেড়ে যাচ্ছে দ্রুত। ফলে সূচকের বড় পতন ঘটছে।

করোনাভাইরাসের আতঙ্কে বিশ্বজুড়েই শেয়ারবাজারে একধরনের অস্থিরতা দেখা দিয়েছে। বাংলাদেশের বাজারেও ধীরে ধীরে তার প্রভাব পড়তে শুরু করেছে। পাশাপাশি রয়েছে ব্যাংক খাতে ঋণ-আমানতের নয়-ছয় সুদহারের আতঙ্ক।

গতকাল রোববার বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত তিন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে।

ইতালিফেরত বাংলাদেশিদের মাধ্যমে এই ভাইরাস এ দেশে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়, যার প্রভাব পড়তে দেখা যাচ্ছে শেয়ারবাজারে।

আজ সকাল ১০টা ৪৫ পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯ কোটি টাকার। বাজারে ক্রেতা নেই বললেই চলে।

এছাড়াও, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক সিএএসপিআই সকাল ১১ টা পর্যন্ত ১২২ পয়েন্ট কমেছে।