রাজধানীর তেজগাঁও এলাকার তিব্বত মোড়ে দুই বাসের চাপায় অজ্ঞাত (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৬ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, তিব্বত মোড়ে দুই বাসের চাপায় ৫৫ বয়র বয়সী এক ব্যক্তি গুরুত্বর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

