পদসংখ্যা বাড়ছে ৩৮তম বিসিএসে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

৩৮তম বিসিএসে নতুন করে ২৪০ টি পদসংখ্যা বাড়ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও পিএসসি বিষয়টি নিশ্চিত করেছে। সরকারের পক্ষ থেকে এ–সংক্রান্ত চাহিদাপত্র পেয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি সূত্রে জানা যায়, ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ১৬০ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করার কথা ছিল। কিন্তু এখন ২৪০ জন যুক্ত হয়ে মোট পদের সংখ্যা হবে ২ হাজার ৪০০। নতুন পদের সংখ্যা বাড়লে আরও বেশি ক্যাডার নিয়োগ পাবেন।

উল্লেখ্য, ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় গত বছরের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফলাফল প্রকাশ করা হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন।

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয় গত বছরের ১ জুলাই। এতে পাস করেন ৯ হাজার ৮৬২ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ জন প্রার্থী। পাস করা ওই প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেন। মৌখিক পরীক্ষা শেষ হয় গত মাসে।

নতুন ২৪০ পদ যুক্ত হওয়ার কারণে ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে পিএসসির একটি সূত্র।
ওই সূত্র আরও জানায়, ফলাফল নতুন করে সমন্বয় করতে হবে। এতে দেরি হলেও লাভবান হবেন প্রার্থীরা।