এবার বন্ধ হচ্ছে বাংলাদেশ-ভারত বিমান চলাচল


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

এবার করোনা সংক্রমণের কারণে বিদেশিদের জন্য সকল প্রকার ভিসা বাতিল করলো ভারত। তবে বিশেষ কারণ থাকলেই কেবল মিলবে ভারতীয় ভিসা। এছাড়াও এই নিষেধাজ্ঞা থাকবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। এ কারণে বাংলাদেশ থেকে দেশটিতে ফ্লাইট বন্ধ করছে কয়েকটি এয়ারলাইন্স।

তবে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কূটনীতিক, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন প্রকল্পের ভিসা এই বিধিনিষেধের আওতায় পড়বে না।

এ বিষয়ে, নভোএয়ার জানিয়েছে, ১৪ মার্চ থেকে ঢাকা-কলকাতাগামী ফ্লাইট বন্ধ রাখবে এয়ারলাইন্সটি। এই সময়ের টিকিট কাটা যাত্রীরা বিনা চার্জে রিফান্ড করতে পারবেন।

ইউএস বাংলা এয়ারলাইন্সও বন্ধ করছে ভারতগামী ফ্লাইট। এয়ারলাইন্সটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, ‘১৫ মার্চ থেকে চেন্নাই রুটের ফ্লাইট বন্ধ করা হবে। ১৬ মার্চ থেকে কলকাতা রুটের ফ্লাইট বন্ধ করা হবে।’

ঢাকা থেকে কলকাতা ও দিল্লি রুটে ফ্লাইট পরিচালনা করতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১৪ মার্চ থেকে এই দুই রুটে ফ্লাইট বন্ধ করছে এয়ারলাইন্সটি। বিমানের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, ‘কলকাতায় ও দিল্লিতে ভারতের নির্দেশিত সময় পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখা হবে।’

রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, ‘আমরাদের দেশে যেসব ভারতীয় আছেন এবং ভারতে যেসব বাংলাদেশি আছেন, তাদের ঢাকায় ফেরাতে আমরা কয়েকদিন ফ্লাইট চালানোর কথা জানিয়েছি ভারতকে। তারা অনুমতি দিলে কয়েকদিন এসব ফ্লাইট চলবে, এরপর বন্ধ থাকবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে বিশ্বব্যাপী মহামারি ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই বুধবার দেশটির স্বাস্থ্য-সংক্রান্ত মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে ভিসা বাতিলের এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।