করোনা আতঙ্কে হৃত্বিক-সালমানের কনসার্ট বাতিল


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

এর আগে গত বৃহস্পতিবারই জানা গিয়েছিল অস্ট্রেলিয়ায় তার কনসার্ট বাতিল করেছেন আন্তর্জাতিক পপ তারকা মাইলি সাইরাস।

করোনাভাইরাস যেভাবে গ্রাস করেছে সারা বিশ্বকে, সে কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন মাইলি। এবার সেই পথেই হাঁটলেন বলিউড তারকারাও।

এই পরিস্থিতিতে হৃত্বিক রোশন তার সমস্ত কাজ ও কনসার্ট বাতিল করে দিয়েছেন। প্রসঙ্গত, আগামী ১০ এপ্রিল থেকে ৯ দিনের জন্যে তার মার্কিন সফরে যাওয়ার কথা ছিল। পারফর্ম করতেন শিকাগো, নিউ জার্সি, ডালাস, স্যান হোসে, ওয়াশিংটন এবং অ্যাটলান্টায়।

হৃত্বিকের মতোই সালমান খানেরও মার্কিন সফর স্থগিত করা হয়েছে। আগামী ৩ থেকে ১২ এপ্রিল শো করার কথা ছিল তার। সলমান খানের টিমের তরফে শো বাতিলের খবর নিশ্চিত করা হয়েছে।

সূত্র: এইসময়