বাংলাদেশে করোনা আক্রান্ত তিনজনের মধ্যে দুই জন আগেই সুস্থ হয়ে উঠেছেন। বাকী একজনের নমুনা পরীক্ষা করার পর করোনা নেগেটিভ এসেছে। দ্বিতীয় বার পরীক্ষার পর ফলাফল নেগেটিভ এলে তাকে ছেড়ে দেওয়া হবে।
শনিবার (১৪ মার্চ) সকাল সোয়া ১০টায় মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান
বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত তিন জনের একজন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। আরো একজন একজন ছাড়পত্র নিয়ে বাড়ি চলে যাওয়ার প্রস্তুতি নিলেও পারিবারিক কারণে তিনি বাড়িতে যেতে না চাওয়ায় এখনও হাসপাতালেই রয়েছেন। তৃতীয় ব্যক্তির পরীক্ষার টেস্টেও ফলাফলে করোনা নেগেটিভ এসেছে। আরো একবার টেস্ট যদি নেগেটিভ আসে, তাহলে তিনি ছাড়পত্র নিয়ে বাড়িতে চলে যেতে পারবেন।
ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আশঙ্কায় ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যদিও কেউ শনাক্ত হয়নি। এছাড়া এখন পর্যন্ত ৯ জন হাসপাতালে আইসোলেশুনে আছেন। সেই সাথে ৪ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা আছে।

