রাজধানীর মহাখালীতে এক বহুতল ভবনে আগুন লেগেছে।
জানা যায়, মহাখালীর আমতলী এলাকায় রয়েল ফিলিং স্টেশনের পাশে একটি ভবনের সপ্তম তলায় আগুন লেগেছে।
সেখানে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদরদফতরের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

