করোনা সংক্রমণের আশঙ্কা এড়াতে সিনেমা, ডিভি ধারাবাহিক ও ওয়েব সিরিজের শ্যুটিং ১৯ থেকে ৩১ মার্চ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন (IMPA)।
রবিবার জরুরি ভিত্তিতে বৈঠকে বসে IMPA, WIPFA, IFPTC, IFTDA এবং FWICE। বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয় যে, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে ছায়াছবি, টিভি সিরিয়াল, ওয়েব সিরিজ এবং ডিজিটাল বিনোদন ফরম্যাট সংক্রান্ত সমস্ত শ্যুটিং বন্ধ রাখা হবে।

করোনাভাইরাস সংক্রমণ রোধ করতে ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল ও স্টেডিয়ামে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে ভারত সরকার। এ দিন বৈঠকের পরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে শ্যুটিংকারী সব ইউনিটকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, ৩০ মার্চ তা নির্ধারণ করা হবে যে, কবে থেকে পুনরায় শ্যুটিং চালু করা হবে।

