করোনাভাইরাসকে সারা বিশ্বে মহামারি বলে ঘোষনা দেওয়া হয়েছে। করোনা থেকে বাঁচতে সরকার ইতিমধ্যেই নানা রকমের সচেতনতামূলক পদক্ষেপ হাতে নিয়েছে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি দেশের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এমনটাই বললেন সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন।
তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে সাবাই সচেতন হচ্ছে। আমার ব্যক্তিগত মতামত হলো, এই সময় সিনেমা হল বন্ধ রাখা প্রয়োজন। তা ছাড়া এই মুহূর্তে এমনিতেই সিনেমা হলে দর্শক কম। সভায় সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’
আজ বিকেল ৫টায় আমাদের এক জরুরি সভায় আমরা চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাতে পারব।
চলচিত্র সমিতির নেতারাও দেশের সব সিনেমা হল বন্ধ রাখার পক্ষে একমত হয়েছেন বলে জানা গেছে। আগামী বুধবার (১৩ এপ্রিল) পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ থাকবে। তবে দেশের করোনা পরিস্থিতির ওপর নির্ভর করে এ সিদ্ধান্ত বাড়তে বা কমতে পারে।

