মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান আর নেই। লন্ডন ভ্রমণে এসে করোনায় আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। এটি করোনায় আক্রান্ত তৃতীয় বাংলাদেশির মৃত্যু।
তিনি মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা।
জানা যায়, কয়েক মাস আগে তাঁর (নাতনী) ব্রিটেন প্রবাসী পুত্রের মেয়ের বিয়েতে যোগ দিতে লন্ডনে এসেছিলেন মাহমুদুর রহমান।
আরো জানা যায়, যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমুদ্র ভ্রমণে (বর্নমাউথ সি) গিয়েছিলেন মাহমুদুর রহমান। ওইদিন পিকনিক থেকে ফেরার পরপরই ব্রেইন স্টোক করে হাসপাতালে ভর্তি হন তিনি।
সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল সোমবার (১৬ মার্চ) লন্ডনের একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি মাহমুদ ট্রভেলস নামে একটি প্রতিষ্ঠানের সত্বাধিকারীও।

