প্রাণঘাতী করোনা প্রতিরোধে বিদেশফেরতদের সরকারের নিয়ন্ত্রণে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
সেইসাথে আদালতের নির্ধারিত অবকাশকালীন ছুটি এগিয়ে নিয়ে কার্যকর করার আর্জি জানানো হয়েছে রিটে।
বুধবার ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব এ রিট করেন।
এর আগে ২৪ ঘণ্টা সময় দিয়ে লিগ্যাল নোটিশ পাঠান এই আইনজীবী। নোটিশে সাড়া না দেয়ায় রিট করেন তিনি।
এই রিটে আইন সচিব, স্বাস্থ্য সচিব, পররাষ্ট্র সচিব, বিমান ও পর্যটন সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহা-পরিচালক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

