দেশে করোনাভাইরাস কীট আবিষ্কার


corona#paperslife

দেশেই উৎপাদন হবে নতুন করোনাভাইরাস শনাক্তকরণ কিট। যে কিট ব্যবহারে স্বল্প সময়ে জানা যাবে সন্দেহজনক ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত কিনা।

ডা. বিজন কুমার শীল তার দল সম্প্রতি দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের হয়ে করোনা ভাইরাস সনাক্তকরণ কীট আবিষ্কার করেছেন।

বিজন কুমার শীল অসাধারণ একজন মেধাবী মানুষ। দেশে যেখানে তিনি কাজ করতেন এক সময় উনাকে জামাত চক্র অফিস থেকে তাড়িয়ে দেয়। সেই সময় তিনি বাধ্য হয়ে দেশ ছেড়ে চলে যান সিংগাপুরে, জয়েন করেন সিংগাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষক হিসাবে।

এরপর ঐ চাকরি ছেড়ে জয়েন করেন এমপি নামক একটা বায়োলজিকস আমেরিকান কোম্পানিতে, ওটার মালিক ছিলেন যুগোস্লাভিয়ার একজন প্রাক্তন প্রেসিডেন্ট।

এরপর নিজেই বায়োলজিক্যাল রিয়েজেন্ট তৈরি ও ব্যবসা শুরু করেন। সম্প্রতি তিনি গণস্বাস্থ্য কেন্দ্রে যোগ দেন মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে। সেখানে তিনি শিক্ষকতার পাশাপাশি মনোযোগ দেন গবেষণায়।

দুর্ভাগ্য দেশের খ্যাতনামা মেডিক্যাল কলেজগুলো তাকে কাজে লাগতে পারিনি। আজ এই অবহেলিত চিকিৎসক, গবেষক করোনাভাইরাস সনাক্তকরণ কীট আবিষ্কার করে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে এসেছেন।