আবারো আলোচনায় সুন্দরী নেত্রী লাবনী


laboni#paperslife

আলোচিত ও পরিচিত মুখ আফরিন লাবনী। রাজনীতি ও সোবিজ দু’জাগাতেই রয়েছে তার সমান পদচারণা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্রী। ছিলেন ছাত্রলীগের জবি ও কেন্দ্রীয় কমিটিতেও। বিভিন্ন আন্দোলনেও সক্রিয় থাকতে দেখা গেছে এই গ্রামার কন্যাকে।

এছাড়া লাবনী ছিলেন মিস ওয়ার্ল্ডের বাংলাদেশ-২০১৮ এর টপ টেনে। মিষ্টি পরিশীলিত ব্যবহার, শিক্ষা, রুচিবোধ আর নজর কাড়া গ্ল্যামারে তিনি মুগ্ধতা ছড়িয়েছিলেন বিচারক, সাংবাদিক, সমালোচক আর সাধারণ মানুষদের।

এরপর বিশেষ ইস্যুতে সমালোচনার মুখে পড়লেও তিনি সব কিছুকে পেছনে ফেলে সোবিজে নিজের একটি জায়গা করে নিতেই সবচেয়ে বেশি মনোযোগী তিনি। এরই মধ্যে তিনি দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজের মডেল হয়েছেন, বিভিন্ন টিভি অনুষ্ঠানেও নিয়মিত দেখা মেলে লাবনীর।

নতুন খরব হল সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীর ‘তোমার জন্য আজ সেজেছি আমি’ শিরোনামের গানের মিউজিক ভিডিওর মডেল হয়েছেন তিনি।

এ বিষয়ে লাবণী বলেন, ‘প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ালাম। নতুন অভিজ্ঞতা হয়েছে। ফাহমিদা নবী আপুর গানে মডেল হয়েছি। ভালো লাগা কাজ করছে।’

লাবণী জানালেন কয়েকদিন আগে গাজীপুরে গানটির শুটিং করেন তিনি। তার সাথে সহশিল্পী হিসেবে আছেন সুজন খান। গানটির কথা লিখেছেন কামরুল হাসান সোহাগ। সুর ও সঙ্গীতে ছিলেন ইবরার টিপু।