চাকরিতে প্রবেশের ৬ বছরের মধ্যেই সম্পদের পাহাড় গড়েছেন নাজিম


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

কুড়িগ্রামের আলোচিত সদ্য সাবেক আরডিসি নাজিম উদ্দিন চাকরিতে ঢোকার ৬ বছরের মধ্যেই কয়েকজনের নামে জমি ক্রয় এবং আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে।

সাংবাদিককে নির্যাতনের ঘটনায় আলোচিত আরডিসি নাজিম উদ্দিন বর্তমানে ওএসডি।

জানা যায়, যশোরের মণিরামপুর উপজেলা সদরে শুরু করেছেন চারতলা বাড়ি নির্মাণের কাজ। যার এখন পর্যন্ত ব্যয় হয়েছে পঞ্চাশ লাখ টাকা। নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক কোটি ২০ লাখ টাকা।

এদিকে দুদক বলছে, অভিযোগ পেলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত করা হবে।

মধ্যরাতে বাংলা ট্রিবিউনের সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে অমানুষিক নির্যাতনের নেতৃত্বদানকারী কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সদ্য সাবেক আরডিসি নাজিম উদ্দিনের বাড়ি যশোরের মণিরামপুরে।

শৈশবে নানাবাড়ি মণিরামপুরের কাশিপুর কাঁঠালতলা গ্রামে থাকতেন তিনি। হত দরিদ্র বাবা নেছার আলী ও মা মাজেদা বেগম অনেক কষ্টে লেখাপড়া করান নাজিমকে।

৩৩তম বিসিএস ক্যাডারে ২০১৪ সালে চাকরিতে যোগ দেন নাজিম উদ্দিন। এর আগে তিনি এক্সিম ব্যাংকে কর্মরত ছিলেন বছর দেড়েক।

ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরি পাবার পর দিনবদল শুরু হয় নাজিমের। তিনবছর আগে মামা বাড়ির আড়াই শতক জমির ওপর নির্মাণ করেন একতলা বাড়ি। এ বাড়িতেই তার স্ত্রী, সন্তান ও মা থাকেন। এছাড়া মণিরামপুর পৌরসভায় শশুরের নামে কিনেছেন জমি, বউয়ের নামে কেনা জমিতে নির্মাণ করা হচ্ছে একটি চারতলা ভবন। বাড়িটি নির্মাণে ইতোমধ্যে ব্যয় হয়েছে পঞ্চাশ লক্ষাধিক টাকা। নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক কোটি ২০ লাখ টাকা।

নাজিমের বিতর্কিত কর্মকাণ্ড ও অবৈধ আয়ের মাধ্যমে সম্পদ অর্জনের খবরে লজ্জিত মণিরামপুর উপজেলাবাসী।