করোনা সংক্রমণ ঠেকাতে দেশে সব ধরণের ধর্মীয় সভা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে স্থানীয় পর্যায়ের প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে কেন্দ্রীয় প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশ দেওয়া হয়।
সেইসাথে এ নির্দেশের বাস্তবায়ন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে কঠোরভাবে পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।
সচিবালয়ের কেবিনেট ডিভিশন থেকে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন। বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও ভিডিও কনফারেন্স যুক্ত হন।

