একসঙ্গে মরতে চান তারা!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

গত রবিবার ব্রিটিশ সরকার ৭০ বছরের বেশি বয়সী সব মানুষকে অনির্দিষ্টকালের জন্য বাড়িতে অবস্থান করার আদেশ দিয়েছে।

তবে সে আদেশ মানছেন না তিন বন্ধু। ব্রিটেনের ৭০ বছরের বেশি বয়সী তিন আজীবনের বন্ধু করোনাভাইরাসের মহামারিতে একা একা কোয়ারেন্টিনে না গিয়ে বরং একসঙ্গে থেকে ‘ক্রাউন’ নামের টিভি সিরিজ দেখে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। এতে যদি তারা মারাও যান তাতেও তাদের আপত্তি নেই।

ডোরিন, ডোট্টি এবং ক্যারোল নামের ওই তিন নারীর বয়সও এখন ৭০। তারা গত ৪০ বছর ধরেই পরস্পরের বন্ধু।

ডোরিন বলেন, ‘আগামী এক সপ্তাহ আমাদের নিজেদের যার যার বাড়িতেই একাকী অবস্থান করবো। এরপর আমরা যদি সুস্থ থাকি তাহলে আমরা যো কোনো একজনের বাড়িতে একসঙ্গে অবস্থান করবো।’

তিনি জানান, তার নেটফ্লিক্সে একটি অ্যাকাউন্ট আছে। সেখানে তারা ‘ক্রাউন’ টিভি সিরিজটি দেখবেন।

তিনি আরো বলেন, ‘বিয়ে বিচ্ছেদ সহ জীবনের প্রতিটি বিপদে আমরা পরস্পরের পাশে ছিলাম। ছুটির দিনগুলো একসঙ্গে কাটিয়েছি। পরস্পরের যত্ন-আত্মি করেছি।’